সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

২২ মে ২০২৬, ০৮:১৭ PM
গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

সামনে কোরবানির ঈদ। ঈদে দেশের সমস্ত সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২২ মে) গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের এক অনুষ্ঠানে এই চেক হস্তান্ত করেন তিনি। 

এর আগে বাদ আসর হেটে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে গুলশানে বিএনপি কার্যালয়ে যান দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের একটি অনুষ্ঠানে।’

তিনি আর বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠান।’

জানা গেছে চলতি বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের আগে মেয়র-প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের চেক সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬