মেডিকেল-ইঞ্জিনিয়ারিং ও নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর

০৫ মে ২০২৬, ০৮:৪২ PM
শিক্ষা সহায়তা ট্রাস্ট

শিক্ষা সহায়তা ট্রাস্ট © ফাইল ছবি

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে বিশেষ আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও বিএসসি (নার্সিং) কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। “চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (নার্সিং) শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৫” অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা প্রদান করা হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে আবেদন ফরম ও প্রয়োজনীয় নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ২৫ মে’র মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে।

ট্রাস্টের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে- বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে। আগ্রহীরা ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে পারবেন।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9