সংসদে প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করেনি

২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সৌজন্যে প্রাপ্ত

দেশে হামের প্রাদুর্ভাব ও টিকা সংকটের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহ করেছে এবং ২ কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখজনক ব্যাপার হলো, আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য-সেই সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে আমদানি করা হয়নি। স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয়, তখন ইউনিসেফ বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত ভ্যাকসিন পাঠিয়েছে। আমরা প্রায় ২ কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেবো।’

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে অনেক কিট দেশে পৌঁছেছে। কাস্টমস ও এয়ারপোর্টে থাকা কিটগুলো দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। হামে আক্রান্ত হয়ে শিশুদের প্রাণ ঝরে যাওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন।

এর আগে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একটি বড় পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় ২০০টি অব্যবহৃত বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ২০০টির মতো বিল্ডিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রসেস এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আগামী দুই মাসের মধ্যে এগুলোকে ছোট ছোট মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে।’

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9