সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৩ মেয়াদি বিশেষ রোডম্যাপ তৈরি, শূন্যপদে ৫ লাখ জনবল নিয়োগ

১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১২ PM
জাতীয় সংসদ অধিবেশন ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশন ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী © টিডিসি সম্পাদিত

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি।

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরে জনবল সংকট কাটাতে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ রোডম্যাপ তৈরি করা হয়েছে।

এই পরিকল্পনার আওতায় আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে মোট ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ করা। এই প্রক্রিয়া এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিয়োগের সর্বশেষ অবস্থা ও শূন্যপদের তথ্য পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে।

'স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্টস ২০২৪' এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি এবং অন্যান্য গ্রেডগুলোতেও বড় সংখ্যার পদ খালি রয়েছে। এই বিশাল শূন্যপদ পূরণের মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬