নববর্ষ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার জন্য বিশেষ নির্দেশনা সরকারের

০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ PM
বর্ষবরণ অনুষ্ঠান

বর্ষবরণ অনুষ্ঠান © সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রণালয়ের এক কার্যপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, নববর্ষের দিন বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৫টার পর এসব এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান যেমন রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল এবং রবীন্দ্র সরোবর এলাকাতেও একই নির্দেশনা কার্যকর থাকবে।

নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। ইভটিজিং, পকেটমার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর নজরদারির কথা জানানো হয়েছে। এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, নববর্ষের দিন ঢাকা মেট্রোরেল-এর টিএসসি স্টেশন সারাদিন বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ফানুস ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে। সরকার জানিয়েছে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘মাদক কারবারিদের কোনো টাইম আছে?’— ৬ জনকে পুলিশে দিলেন প্রতি…
  • ১৭ অক্টোবর ২০২৬
ক্যাম্পাস পরিষ্কারে রাবিতে চালু হচ্ছে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘আমার পাঁচ বছরের ছেলেটাও মায়ের সঙ্গে টয়লেটে আশ্রয় নিয়েছিল, …
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে ২২০ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন আগা…
  • ১৭ অক্টোবর ২০২৬
মাঠ থেকে বাংলাদেশের বিদেশি দুই কোচের ফোন চুরি!
  • ১৭ অক্টোবর ২০২৬