পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি

৩০ মার্চ ২০২৬, ১২:০৮ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ১২:১৪ AM
সাংবাদিকদের সঙ্গে আড্ডায় রাষ্ট্রপতি

সাংবাদিকদের সঙ্গে আড্ডায় রাষ্ট্রপতি © টিডিসি ফটো

নিজ জেলা পাবনায় চারদিনের সরকারি সফরে দ্বিতীয়দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হয়েছেন। রোববার সন্ধ্যায় পরে ক্লাবের ভিআইপি মিলনায়তনে রাষ্ট্রপতি তার সতীর্থ, সহকর্মী সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন।                         

এদিন রাষ্ট্রপতি পাবনায় মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ, সাংবাদিকতা জীবন, শৈশবকাল নিয়ে স্মৃতিচারণ করেন। হাসি, আনন্দ, খুনসুটিতে মেতে ওঠেন তার প্রিয় বন্ধু ও সাংবাদিকদের সঙ্গে। তিনি এমন আনন্দঘন আড্ডা মিস করেন বলেও অভিমত ব্যক্ত করেন। আড্ডার ফাঁকে রাষ্ট্রপতি তার প্রিয় খাবার চিড়া ভাজা, সিঙ্গারা, আলুর চপ খান সাংবাদিকদের সঙ্গে।

এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, খন্দকার মাহবুব এলাহী বিশু, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক নরেশ মধু প্রমুখ।

এর আগে রোববার সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন। পরদিন মঙ্গলবার পাবনা সার্কিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দেবেন রাষ্ট্রপতি।

গত শনিবার (২৮ মার্চ) দুপুরে হেলিকপটারযোগে পাবনায় যান রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতির এটাই প্রথম সফর।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক সময় সাংবাদিকতা করেছিলেন। পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য তিনি।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9