জুলাই সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তিতে: আইনমন্ত্রী

২৯ মার্চ ২০২৬, ০৭:১৬ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৭:১৯ PM
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে; কারা সত্য! আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধীদলীয় নেতার বিবৃতির জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা যে বিষয়টি আলোচনা করেছেন সেটি অত্যন্ত যৌক্তিক প্রস্তাবনা। এটি অবশ্যই আলোচনার দাবি রাখে। আমরা আলোচনা করতে চাই। তবে এই বিষয়ে আলোচনা করার আগে প্রত্যেক সংসদ সদস্যের টেবিলে বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের কপি থাকতে হবে। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে কারা সত্য। আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রত্যেকটি ধারা উপ-ধারা ধরে আমরা কীভাবে এগিয়ে চলেছি সেটি দেখাবো। তেমনি আপনারা কোন কোন ধারা লঙ্ঘন করেছেন সেটিও দেখাতে চাই। তাই এই কপিগুলো প্রয়োজন। তিনি এগুলো আলোচনার জন্য স্পিকারের কাছে সময় নির্ধারণ করে দিতে আহ্বান জানান। 

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬