প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আমান

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ PM
ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ

ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি সংশ্লিষ্ট কার্যালয়ে ন্যস্ত করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা সমন্বয় করবেন।

ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিশিষ্ট অর্থপোডিক চিকিৎসক। তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব। এ ছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে তিনি বিরতিহীন চিকিৎসাসেবা দিয়েছেন বলেও আলোচনা রয়েছে।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬