জামায়াতের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন © সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথমবারের মতো আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘অতীতের বিভাজন ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজ। মুক্তিযুদ্ধের চেতনার মূল শক্তিই ছিল ঐক্য, আর সেই চেতনাকে আমাদের ধরে রাখতে হবে।’ তিনি আরও যোগ করেন, বিভেদের রাজনীতি দেশকে কখনো সামনে এগিয়ে নিতে পারে না; বরং এটি জাতিকে কেবল পিছিয়ে দেয়।

আরও পড়ুন: নির্বাচনে কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর অবস্থান ও ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলটি দেশে এবং বিদেশে তাদের অতীত ভূমিকা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছে। তিনি মন্তব্য করেন, ‘অনেকের কাছে সেই ক্ষমার ভাষা সন্তোষজনক নাও হতে পারে, তবে প্রশ্ন হলো—এই একটি ইস্যু ধরে রেখে কি আমরা জাতিকে আবারও বিভক্ত করব?’ অতীতে রাজনৈতিক বিভাজন দেশের জন্য যে অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

জাতীয় সংকট মোকাবিলায় সব রাজনৈতিক শক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করে ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক পরিবেশে সকল দলের অংশগ্রহণে শহীদ দিবস পালিত হওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিভেদ দূর হবে এবং একটি সুস্থ সমঝোতার সংস্কৃতি শক্তিশালী হবে।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950