পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে ২১ জানুয়ারি?

০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৪ AM
জাতীয় বেতন কমিশন

জাতীয় বেতন কমিশন © ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল নিয়ে চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে-কমিশন। আগামী ২১ জানুয়ারি এ সভার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিনই কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় সুপারিশ চূড়ান্তে সভার এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পে-কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ২১ জানুয়ারি পে-স্কেল নিয়ে পে-কমিশনের শেষ সভা হবে। এই সভাতেই পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। তবে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘পে-কমিশনের হাতে সময় খুব অল্প। এই অল্প সময়ে সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে। এজন্য কমিশন খুব দ্রুততার সাথে সব কাজ শেষ করার চেষ্টা করছে।’

এদিকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন, বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল। ১:৮, ১:১০ এবং ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্মন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

১:৮ অনুপাত কী?
জাতীয় বেতন কমিশনে মতামতের ১১ নন্বর প্রশ্ন 'প্রস্তাবিত পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত?' নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রশ্নের উত্তরের জন্য '১:৮, ১:১০, ১:১২ ও অন্যান্য' অপশন রাখা হয়েছে। এই অনুপাতের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি এক টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা।  আরও পরিষ্কারভাবে বললে, ১০০টাকা বেতন ধরে ১:৮ অনুপাতে সর্বনিম্ন (২০তম) গ্রেডের বেতন ১০০ হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা। 

সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব
নবম জাতীয় পে-স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে-কমিশন। এই তিন প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত পে-কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার এবং সবশেষ তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে।’

সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এটি এখনো ফাইনাল করা যায়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি।’

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬