সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১১ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২২ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

বিটিভি ও বেতারকে ইসি সচিবালয় চিঠি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ভাষণের মাধ্যমে তফশিল ঘোষণা হবে। ১০ ডিসেম্বর এটি হতে পারে, আর সময় নেই। ১১ ডিসেম্বরের মধ্যে তফশিল দিতে হবে।’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফশিল ঘোষণা করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত দলের প্রতীক থাকবে না বলেও জানান তিনি।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬