রমজান ও ঈদে পোশাক বিক্রেতাদের জন্য জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ AM
বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয় © সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং পণ্যের মূল্য ও গুণগত মানের স্বচ্ছতা রক্ষার্থে আমদানি পণ্য বিশেষ করে পোশাক বিক্রেতাদের জন্য নিম্নলিখিত নির্দশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি লঙ্ঘন করলে পণ্য বাজেয়াপ্তসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সকল আমদানিকৃত পণ্য, বিশেষ করে পোশাকের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) স্পষ্টভাবে মুদ্রিত এবং যে দেশ থেকে আমদানি করা হয়েছে তা উল্লেখপূর্বক ট্যাগ বা লেবেল সংযুক্ত করতে হবে, যা সহজে দৃশ্যমান হয়।

আরও বলা হয়, সংশ্লিষ্ট পণ্যের আমদানি সংক্রান্ত দলিলাদি বিক্রয়স্থল, দোকান বা শোরুমে সংরক্ষণ করতে হবে যাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা অন্য কোন সরকারি কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের সময় তা যাচাই করতে পারেন।

আরও পড়ুন: ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের ‘ইন’ শুরু

এছাড়াও, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা বিশেষ টাস্ক ফোর্স ও সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোন কর্মকর্তা রাজধানীসহ সারাদেশে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা ও উপরি-বর্ণিত তথ্য যাচাই করবে। এ নির্দেশনা লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় নির্দেশনায়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950