নতুন পে স্কেল : এক নজরে দেখুন নাগরিকদের জন্য করা কমিশনের ৩৫ প্রশ্ন

০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৯ AM
সরকারের লোগো

সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কেমন হওয়া উচিত, সে বিষয়ে এবার মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন সাধারণ নাগরিকরা। বাড়িভাড়া, স্বাস্থ্য ও শিক্ষা ভাতা বাড়ানো প্রয়োজন কি না, তাও জানাতে পারবেন অংশগ্রহণকারীরা।

এ উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে একটি অনলাইন জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন ২০২৫। আজ (২ অক্টোবর) থেকে শুরু হওয়া এ জরিপ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে দেশের যেকোন নাগরিক এতে অংশ নিতে পারবেন।

জরিপে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও সমিতি—এ চার শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠান জরিপে অংশ নিতে পারবে। অ্যাপ্লিকেশনের লিংকটি জাতীয় বেতন কমিশনের ওয়েবসাইটে (paycommission 2025.gov.bd) পাওয়া যাবে।

মতামত জানাতে সাধারণ নাগরিকের নাম, পেশা, বয়স, মোবাইল নম্বর, লিঙ্গ এবং বাসস্থানসহ ৩৫টি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। এছাড়াও বাকি প্রশ্নগুলো হচ্ছে-

*আপনি কি ২০ গ্রেড বেতন কাঠামোর পক্ষে
*আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত
*আপনার পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা কি
*সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত
*আপনি কি অভিন্ন বেতন বৃদ্ধির পক্ষে
*বেতন বৃদ্ধির ক্ষেত্রে আপনার পছন্দ কি
*বাড়ি ভাড়া কি মূল বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত
*বর্তমান বাড়ি ভাড়া কি পর্যাপ্ত
*এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার পরিমাণ
*মেডিক্যাল ভাতা কি পর্যাপ্ত
*শিক্ষা ভাতা কি পর্যাপ্ত
*প্রস্তাবিত শিক্ষা ভাতা কত
*নববর্ষ ভাতা কি পর্যাপ্ত
 *প্রস্তাবিত নববর্ষ ভাতা কত

এর আগে, গত ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার।

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে?
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬