যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ

২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ PM
আলী রীয়াজ

আলী রীয়াজ © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের পিআরও পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

এসময় কমিশন সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬