স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে: প্রেসসচিব

৩০ আগস্ট ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:৪৪ AM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোনো ধরনের কন্সপিরেসি এটাকে থামাতে পারবে না।’

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে প্রেসসচিব একথা জানান।

প্রেসসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। আপনার আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ সদরদপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কিনা। আমরা পুলিশকে বলেছি নিয়মিত আপডেট দিতে।’

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বলেও জানান শফিকুল আলম জানান।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950