মাইলস্টোন ট্রাজেডি

বিমান বাহিনীর সমন্বয় সেল, গুজব ও ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান

২২ জুলাই ২০২৫, ১০:৫১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা © বিবিসি বাংলা

বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের তথ্য এবং জরুরি সহায়তা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি জরুরি সমন্বয় সেল চালু করেছে বিমান বাহিনী। সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার (২৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, এই সেল ২৪ ঘণ্টা কার্যকর থাকবে। নিচের বিষয়গুলোতে সহায়তা প্রদান করবে-
১. আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য।

২. নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ।

৩. হাসপাতালে রক্তদাতা পাঠানো এবং রক্ত সংগ্রহে সহায়তা।

৪. যেকোনো জরুরি পরামর্শ বা সহায়তার আবেদন

যোগাযোগের জন্য নির্ধারিত নম্বরসমূহ
জরুরি সেল (২৪ ঘণ্টা):
০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়)

বিমান বাহিনী কন্ট্রোল সেন্টার:
০১৭৬৯৯৯৩৮৮৮
০২-৫৫০৬৩৫৭০

আরও পড়ুন: বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অনেকে

বার্তায় বলা হয়েছে, ‘আমরা সবাইকে অনুরোধ করছি, যদি কোনো ব্যক্তি তাঁদের স্বজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত না হন, কিংবা আহত বা নিহতদের পরিচিত হন—তাহলে উপরোক্ত নম্বরগুলোর যেকোনো একটিতে যোগাযোগ করুন। সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে, এই শোকাবহ মুহূর্তে কোনো প্রকার গুজব, ভুয়া তথ্য বা অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং এসব থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে।’

গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যম ব্যবহার করার সময় যথাযথ দায়িত্বশীলতা ও সংবেদনশীলতা বজায় রাখারও আহবান জানিয়ে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধানের দিক-নির্দেশনায় বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। বিমান বাহিনী এ শোকাবহ সময়ে আপনাদের পাশে আছে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬