রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনা

২২ জুলাই ২০২৫, ০৭:২৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০২:৫১ PM
জাতীয় পতাকা ও শোক বার্তা

জাতীয় পতাকা ও শোক বার্তা © সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, র‍্যাব ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়। গুরুতর আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এ ঘটনায়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক শোকবার্তায় বলেন, 'এ মর্মান্তিক দুর্ঘটনায় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে হারালাম। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি।'

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, 'এই দুর্ঘটনা জাতির জন্য এক গভীর শোকের দিন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।'

তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9