পিআর পদ্ধতিতে নির্বাচন

প্রধান উপদেষ্টাকে জড়িয়ে প্রচারিত দাবি সম্পর্কে যা জানালো প্রেস উইং

০৬ জুলাই ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM
প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং © লোগো

ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে প্রচারিত ‘পরবর্তী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে’—এমন তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস উইং জানায়, সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট একটি ভুয়া ফটোকার্ড প্রচার করেছে। এতে দাবি করা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে।’

প্রেস উইং বলছে, প্রধান উপদেষ্টা এমন কোনো বিবৃতি দেননি। দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যাভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য তার নাম ব্যবহার করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচনব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে এটি প্রয়োগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এর আগে, ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, পিআর ব্যবস্থা প্রয়োগের বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার সঙ্গে।

 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950