অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

২৯ জুন ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০১:০৮ AM
জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন প্রাইসিং ফর্মুলা অনুযায়ী মূল্য পর্যালোচনা শেষে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিক্রয়মূল্য পূর্বের হারেই বহাল রাখা হয়েছে। যা কার্যকর হবে ১ জুলাই থেকে ।

রবিবার (২৯ জুন)  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুল হালিমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১ জুলাই ২০২৫ থেকে ভোক্তা পর্যায়ে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রেরিত সুপারিশের আলোকে এবং সংশোধিত প্রাইসিং গাইডলাইন অনুসরণ করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অস্থির থাকলেও সরকার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এ দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।

 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬