খুলনা প্রেস ক্লাবের ঘটনা নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস, যা বললেন

২৮ জুন ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ PM
প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে এ বিষয়ে শনিবার (২৮ জুন) রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রেস সচিব। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার প্রেস টিমের দুই সহকর্মীর সঙ্গে বিকেলে খুলনায় ছিলাম। খুলনা ডিসি অফিসে প্রেস ব্রিফিং শেষে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। পরে খুলনা প্রেসক্লাবে থামি এবং সেখানে গণঅভ্যুত্থানের সময় অগ্নিসংযোগ করা কক্ষগুলো দেখি। যখন কেপিসি কর্মকর্তারা সেই কক্ষগুলো কক্ষ দেখাচ্ছিল, তখন প্রায় ২০০ জনের একটি মিছিল আমাদের কাছে আসে।’ 

তিনি আরও লেখেন, ‘আন্দোলনকারীরা খুলনা মহানগর কমিশনারদের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছিলেন। তারা তিনদিন ধরে বিক্ষোভ করছেন বলে সাংবাদিকরা জানান। আমরা ধৈর্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে আমরা তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব। 

প্রতিবাদকারীরা তাদের অভিযোগ জানানোর জন্য আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পরে তাদের সঙ্গে দেখা করতে নীচে নামি। পরে আমরা চা-বিস্কুট খেয়েছি। প্রায় ৩০ মিনিট পর কেপিসি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9