৯ লাখ তরুণ-তরুণীর জন্য সরকারের বিশেষ উদ্যোগ

১৬ জুন ২০২৫, ১২:১৮ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১১:৪১ PM
তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর © সংগৃহীত

দেশের পাঁচ লাখ তরুণীসহ ৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এমন সিদ্ধান্তে কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুকে ভেরিফাইড পোস্টে বলা হয়েছে, ‘তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণ নেই, এমন পাঁচ লাখ যুব নারীসহ মোট ৯ লাখ তরুণকে ২০২৮ সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘আর্ন’ প্রকল্প কর্মমুখী, উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণসহায়তা প্রদান করবে।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশনা

এসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠীকে বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।’

পোস্টে আরও বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় পড়বে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ জনগোষ্ঠী, যাদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নারী, ২ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন। এই নিট জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে ছয়টি ক্যাটাগরিতে।

পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৭ দিনের ছুটির সুযোগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬