চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী

৩০ মে ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ১১:২৪ AM
ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছেন সেনাবাহিনীর সদস্যরা

ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছেন সেনাবাহিনীর সদস্যরা © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে চট্টগ্রামের আনোয়ারায় অতিবৃষ্টির ফলে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এমন খবরে তাৎক্ষণিক সহায়তা নিয়ে বাঁধ মেরামতে যান সেনাবাহিনীর সদস্যরা। আজ শুক্রবার (৩০ মে) উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগ্রেডের একটি ইউনিট বাঁধ মেরামত করে।   

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। 

 

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬