আ.লীগ মিছিল করলে যে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা © সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।

সাংবাদিকরা বলেন, আওয়ামী লীগের মিছিল হয়েছে, একটা অভিযোগ আসছে আওয়ামী লীগ বা তাদের দোসর যারা, তারা বিভিন্ন সময়ে মিছিল করছে। এ বিষয়ে পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় থাকার বিষয়টি সামনে আসছে।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ অলরেডি দুজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোরো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নত করা যায়। আমরা মূলত পরিদর্শন করছি কারণ আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা, খাওয়ার জায়গাগুলো কেমন, এগুলো দেখার জন্য। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা ও খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয়, সে ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা তাদের একটা তালিকা দেন। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence