ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ © সংগৃহীত

আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার (২১ এপ্রিল) চারদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে বাংলাদেশের ৪ নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন। 

তারা হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইঙ্গ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই ৪ নারী ক্রীড়াবিদ। এই ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

এদিকে এবারই প্রথম কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়বিদরা। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরে সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাসিত তারা।

এই ক্রীড়াবিদরা জানান, ‘আমরা এ সফরের আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এ আমন্ত্রণে উচ্ছ্বসিত।’

দক্ষিণ এশিয়ার বাইরে ম্যাচ খেলার সুযোগ হয় না উল্লেখ করে এক ফুটবলার জানান, কাতার নারী দলকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চান তিনি। 

প্রধান উপদেষ্টাকে নারী দুই ক্রিকেটার বলেন, ‘কাতারে ক্রিকেট তেমন জনপ্রিয় নয়। এ সফরে তারা ক্রিকেট নিয়ে কাতারের আগ্রহ তৈরির চেষ্টা করবেন। পুরুষ ও নারী ক্রিকেট দলের সফলতার গল্প তুলে ধরতে প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব।’

এ ছাড়া ৪ নারী ক্রীড়াবিদ নিজেদের জীবনসংগ্রামের কথা বৈঠকে প্রধান উপদেষ্টাকে জানান। সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা।

তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি চাই, তোমরা তোমাদের জীবনের গল্পগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পেরে আমিও ভীষণ আনন্দিত।’

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬