আরও ভয়ংকর রূপে ফিরে আসলেন আপা: প্রেস সচিব

১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব  শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে দেওয়া সেই  স্ট্যাটাসে তিনি  লিখেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’

ওই  স্ট্যাটাসে প্রেস সচিব বৈশাখের আনন্দ শোভাযাত্রায় উপস্থাপিত ফ্যাসিস্টের মোটিফকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। ওই পোস্টের মন্তব্যের ঘরে তারা শোভাযাত্রার ফ্যাসিস্টের মোটিফের ছবি সংযুক্ত করে নানা ধরনের মন্তব্য লিখেছেন।  

প্রসঙ্গত, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর নববর্ষের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সে লক্ষ্যে তৈরি করা হয়েছিল ফ্যাসিস্টের মুখাবয়ব।  তবে আগুন দিয়ে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ককশিট দিয়ে তৈরি করা হয় আরেকটি মুখাবয়ব। সেটিই আজকের শোভাযাত্রায় উপস্থাপন করা হয়েছে। 

গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950