ইসির সঙ্গে বৈঠকে ১৯ দেশের মিশন প্রধানরা

১৭ মার্চ ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে ইসি। 

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে:

আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

ট্যাগ: সিইসি
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬