৬ পদে ৩৭ কর্মী নিয়োগে আবেদন চলছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৩৭ কর্মী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ;
১. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*Word processing, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
*Word processing, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
৫. পদের নাম: সিপাই;
পদসংখ্যা: ১৫টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ) ৫ ফুট ২ ইঞ্চি (নারী) এবং বুকের মাপ ৩০-৩২ উভয় ক্ষেত্রে থাকতে হবে;
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ময়মনসিংহ কাস্টমসের অফিশিয়াল ওয়েবসাইট