নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ PM
হিসাবরক্ষক নিয়োগে আবেদন চলছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন প্রকল্প পরিচালকের কার্যালয়ে

হিসাবরক্ষক নিয়োগে আবেদন চলছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন প্রকল্প পরিচালকের কার্যালয়ে © টিডিসি সম্পাদিত

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন প্রকল্প পরিচালকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'হিসাবরক্ষক' পদে ১ কর্মী নিয়োগে ১৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রকল্প পরিচালকের কার্যালয় (বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ);

পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৮,৬০০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগ থেকে বিকম বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা https://blpa.gov.bd এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৭

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬