সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ

১৩ আগস্ট ২০২৬, ১২:২৫ PM
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁয় পাঁচ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচটি শূন্যপদে পাঁচজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে করা যাবে।

১২ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ

পদ ও পদসংখ্যা: 

সহকারী পরিচালক: ১টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

প্রশিক্ষক (সংগীত): ১টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

প্রশিক্ষক (নৃত্য): ১টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

অফিস সহায়ক: ১টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা:

সহকারী পরিচালক: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

প্রশিক্ষক (সংগীত): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

প্রশিক্ষক (নৃত্য): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট থেকে মাইক্রোসফট অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজসহ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ধরনের কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে পাঁচটি স্ট্রোককে একটি শব্দ হিসেবে গণ্য করা হবে। ৫ শতাংশের বেশি ভুল হলে কোনো গতি অর্জন করা হয়নি বলে গণ্য করা হবে।

অফিস সহায়ক: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: সব পদের প্রার্থীর বয়স আবেদনপত্র দাখিলের শেষ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আবেদনকারীকে পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ বরাবর নির্ধারিত নমুনা ছক অনুযায়ী পূর্ণ নাম ও স্বাক্ষরসহ আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক, নওগাঁর কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

 আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি জেলা প্রশাসক, নওগাঁর ওয়েবসাইট এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

প্রয়োজনীয় সনদ: আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি, প্রশিক্ষণ সনদ, নাগরিকত্ব সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হবে।

আবেদন ফি: সহকারী পরিচালক, প্রশিক্ষক (সংগীত) ও প্রশিক্ষক (নৃত্য) পদের জন্য ২০০ টাকা, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নির্ধারিত আবেদন ফি অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ’-এর নামে সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁর নির্ধারিত হিসাবে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

নিয়োগ পরীক্ষা: প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবল বৈধ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করে প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। কোনো কারণে প্রবেশপত্র না পেলে পরীক্ষার তিন দিন আগে অফিস থেকে ডুপ্লিকেট কপি সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে।

বি:দ্র: আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি জেলা প্রশাসক, নওগাঁর ওয়েবসাইট এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

বিস্তারিত তথ্য জেলা প্রশাসক, নওগাঁর ওয়েবসাইট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁর নিয়োগ বিজ্ঞপ্তি

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬