১১ পদে ৫৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড © টিডিসি সম্পাদিত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১৬তম গ্রেডে ১১ পদে ৫৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (জনপ্রসাশন মন্ত্রণালয়);
১. পদের নাম: সহকারী পরিচালক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
২. পদের নাম: গবেষণা কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা: সমাজকল্যাণ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/অর্থনীতি/লোকপ্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/জনপ্রশাসন বিজ্ঞান এবং নৃ-বিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
৩. পদের নাম: সহকারী প্রোগ্রামার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*সিএস/সিএসই/ইইই/আইসিটি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
৪. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*সিএস/সিএসই/ইইই/আইসিটি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৫. পদের নাম: পরিবহন কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,০৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*চার বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও
৬. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
৭. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ থাকতে হবে;
আরও পড়ুন: রেশম উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৭, আবেদন ২১ জুলাই পর্যন্ত
৮. পদের নাম: ক্যাশিয়ার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
৯. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১৯টি;
বেতন স্কেল: ৯,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৪, আবেদন ১৭ জুলাই পর্যন্ত
১০. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ৯,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
১১. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
আরও পড়ুন: ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদন শুরু ১৮ জুন
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২০ জুলাই ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক যুগান্তর, ১৯ জুন ২০২৬, পৃষ্ঠা নম্বর ১৩