৮ পদে ৪৪ কর্মী নিয়োগে আবেদন চলছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে © টিডিসি সম্পাদিত
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ৪৪ কর্মী নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বস্ত্র ও পাট মন্ত্রণালয়;
১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে;
*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: রেশম উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৭, আবেদন ২১ জুলাই পর্যন্ত
২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*সাঁট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
৩. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
৪. পদের নাম: হিসাব সহকারী (উচ্চতর স্কেল);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
৫. পদের নাম: হিসাব সহকারী (নিম্নতর স্কেল);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৬. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*মুদ্রাক্ষরিকে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও
৭. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*ভারী গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৮. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২০টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদন শুরু ১৮ জুন
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট