বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ দেবে কমিশন্ড অফিসার, আবেদন শেষ ১১ জুলাই

০৬ জুন ২০২৬, ০৬:৩৮ PM
কমিশন্ড অফিসার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে

কমিশন্ড অফিসার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি বিভিন্ন শাখায় ‘কমিশন্ড অফিসার’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। এই নিয়োগ দেওয়া হবে ২০২৭–এ ডিইও ব্যাচে। আবেদন ৭ মে থেকে শুরু হয়েছেচলবে ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

পদের নাম: কমিশন্ড অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন-ভাতা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, বয়স সাড়ে ১৬ বছর হলেই করুন আবেদন

আবেদনের যোগ্যতা—

১. শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন);

*চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ ও ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‌‘এ’ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে;

*চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও

২. শিক্ষা শাখা (সাধারণ বিষয়)

*ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ (সম্মান) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে;

*চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন শুরু আজ

৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)

*পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড ও ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ১টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড, ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে;

*বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৩২, আবেদন ৩০ জুন পর্যন্ত

শারীরিক যোগ্যতা—

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে

ক. উচ্চতা: ১৬২.৫ সে.মি.(৫ ফুট ৪ ইঞ্চি);

খ. বুকের মাপ: স্বাভাবিক ৭৬ সেমি (৩০ ইঞ্চি), সম্প্রসারিত ৮১ সেমি (৩২ ইঞ্চি);

গ. ওজন: ৫০ কেজি;

আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন ২৩ জুন পর্যন্ত

নারী প্রার্থীর ক্ষেত্রে

ক. উচ্চতা: ১৫৫ সেমি (৫ ফুট ১ ইঞ্চি);

খ. বুকের মাপ: স্বাভাবিক ৭১ সেমি (২৮ ইঞ্চি), সম্প্রসারিত ৭৬ সেমি (৩০ ইঞ্চি);

গ. ওজন: ৪৬ কেজি;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে);

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে APPLY NOW বাটনে ক্লিকের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুলাই ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

যশোরে সক্রিয় হওয়ার চেষ্টা, নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা…
  • ০৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৬ জুন ২০২৬
৬ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শের-ই-বাং…
  • ০৬ জুন ২০২৬
১৭ বছরে গ্যাসের দাম যতটা বেড়েছিল, তিন মাসে বিএনপি ততটা বাড়ি…
  • ০৬ জুন ২০২৬
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ০৬ জুন ২০২৬
জাবির দুই নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল-অধ্যাপক শামসুল
  • ০৬ জুন ২০২৬