আরও তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার, প্রত্যেকেই ঢাবির সাবেক শিক্ষার্থী

২৭ মে ২০২৬, ০৪:৪২ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

সরকারের বিভিন্ন সংস্থায় ৬ষ্ঠ গ্রেডের উপ-পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরও তিনজন নেতাকে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (২১ মে) এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সংগঠনটির মোট ৬ নেতাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, নিয়োগ পাওয়া ছাত্রদলের এসব নেতা বিএনপি চেয়ারম্যানের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা এই দায়িত্ব পালন করেছিলেন।

নিয়োগ পাওয়া তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। এদের মধ্যে দুজন কেন্দ্রীয় ছাত্রদলে দায়িত্বে রয়েছেন। বাকি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: ছাত্রদলের তিন নেতাকে ষষ্ঠ গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার

এর আগে নিয়োগ পাওয়া ছাত্রদলের তিন নেতা হলেন—ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব।

এর মধ্যে আবদুল্লাহ আল নোমান নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ, মেহেদী হাসান আবির মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে আর রাকিবুল হাসান রাকিব নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোতে।

এদিকে, নিয়োগ পাওয়া বাকি তিনজনের একজনের নাম মো. ইয়াকুব হাসান সানি। তিনি নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোতে। তার নিয়োগসংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

বাকি দুজনের বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেছেন। তারা দুজনই কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬