ছাত্রদলের তিন নেতাকে ষষ্ঠ গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার

২৩ মে ২০২৬, ০৮:০৯ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ০৮:১০ PM
ষষ্ঠ গ্রেডের উপপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ছাত্রদলের তিন নেতা

ষষ্ঠ গ্রেডের উপপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ছাত্রদলের তিন নেতা © টিডিসি সম্পাদিত

সরকারের বিভিন্ন সংস্থায় ষষ্ঠ গ্রেডের উপপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে। বৃহস্পতিবার (২১ মে) এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগ পাওয়া ছাত্রদল নেতারা হলেন— ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব।

এর মধ্যে আবদুল্লাহ আল নোমান নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ, মেহেদী হাসান আবির মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে আর রাকিবুল হাসান রাকিব নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোতে।

নিয়োগসংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

জানা গেছে, নিয়োগ পাওয়া ছাত্রদলের এই তিন নেতা বিএনপি চেয়ারম্যানের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা এই দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রদলের এই তিন নেতা ছাড়া আরও তিন ছাত্রদল নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্মৃতিতে অমলিন মাওলানা ভাসানী, মাভাবিপ্রবিতে সপ্তাহব্যাপী ন…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ভিভো ভি৮০, কিনলেই মিলবে স্মার্টওয়াচসহ ৩ উপহার
  • ১৭ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্বব…
  • ১৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষ…
  • ১৭ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে, ৭১ বিধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
চার বছর ধরে আটকে থাকা সুপারিশপ্রাপ্ত ৩৮ জনের নিয়োগ প্রজ্ঞাপ…
  • ১৭ নভেম্বর ২০২৬