জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু ১২ মে

০৭ মে ২০২৬, ০৪:১২ PM
২ পদে ২০ কর্মী নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়

২ পদে ২০ কর্মী নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩ ও ২০তম গ্রেডে ২ পদে ২০ কর্মী নিয়োগে ৫ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ মে সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁট-লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৭টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)। তবে ১ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩০, আবেদন শুরু ৭ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৪ জুন ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9