চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা করল নগর উন্নয়ন অধিদপ্তর

০১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ PM
নগর উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা ৯ ডিসেম্বর

নগর উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা ৯ ডিসেম্বর © সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তরের ৯ম গ্রেডের ‘সহকারী প্রকৌশলী’ পদের পরীক্ষার্থীদের বাছাই (এমসিকিউ) পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বাছাই পরীক্ষার কেন্দ্র, সময়সূচি আসনবিন্যাস ও নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর ২০২৫, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। দুটি কেন্দ্রের মধ্যে আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ, শেরেবাংলা নগর, ঢাকায় ০০০০০১–৩০০০৩৮ রেজিস্ট্রেশন নম্বরের ৯০০ জন এবং ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় রেজিস্ট্রেশন নম্বর: ৩০০০৪০–৮০০১০০-এর ১৭৭ প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ অনলাইনে আবেদনকারী পরীক্ষার্থীরা সহকারী প্রকৌশলী পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীদের বেলা ২টায় নির্ধারিত পরীক্ষার হলের কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই বেলা ২টা ৩০ মিনিটের পর পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষাশেষে পরিদর্শকেরা উত্তরপত্র বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষ ত্যাগ করবেন।

পরীক্ষার সময়সূচি বিষয়ক বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬