পরিকল্পনা মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন শেষ ২৫ নভেম্বর

২৩ নভেম্বর ২০২৫, ০৭:২৪ PM
৪ পদে ৬৫ কর্মী নিয়োগে আবেদন চলছে পরিকল্পনা বিভাগে

৪ পদে ৬৫ কর্মী নিয়োগে আবেদন চলছে পরিকল্পনা বিভাগে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৬৫ কর্মী নিয়োগে ১৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পরিকল্পনা বিভাগ (পরিকল্পনা মন্ত্রণালয়);

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৩টি; 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৪টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১৯টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী

৪. পদের নাম: অফিস সহায়ক; 

পদসংখ্যা: ২৯টি; 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ অক্টোবর ২০২৫ তারিখে);

আরও পড়ুন: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএেএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৫ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পরিকল্পনা বিভাগে অফিশিয়াল ওয়েবসাইট

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শুরু …
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশির মনিরের ৯ পরামর্শ
  • ১৭ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষকের পা ধুয়ে সম্মান শিক্ষার্থীর
  • ১৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে যশোরে চ্যাম্পিয়ন জিলা স্ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ এপ্রিল ২০২৬