গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন শেষ ৩১ অক্টোবর

২৬ অক্টোবর ২০২৫, ০১:৪৮ PM
৮ পদে ৬৬৯ কর্মী নিয়োগে আবেদন চলছে গণপূর্ত অধিদপ্তরে

৮ পদে ৬৬৯ কর্মী নিয়োগে আবেদন চলছে গণপূর্ত অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ৬৬৯ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদন ১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গণপূর্ত অধিদপ্তর;

১. পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২৯টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৫, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: নকশাকার;

পদসংখ্যা: ৪১টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: কার্যসহকারী;

পদসংখ্যা: ১৪৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বিমান বাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩০৮, আবেদন অনলাইনে

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৭৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

৫. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ১১৯টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৬১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২১৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও 

৭. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ৮১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে;

৮. পদের নাম: মালি;

পদসংখ্যা: ১৮টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: বাগানের কাজে ৩ বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৩, নেবে কর্মকর্তা-কর্মচারী

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৫);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ ১০৪ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: গণপূর্ত অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

নতুন সংযোজনে জমজমাট সাফারি পার্ক, ঈদে দর্শনার্থীদের রেকর্ড …
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে আজ শীর্ষে
  • ২৩ মার্চ ২০২৬
বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের টানা ছুটিতে পর্যটনের স্বর্গরাজ্য খাগড়াছড়িতে উপচে পড়া ভ…
  • ২৩ মার্চ ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
  • ২৩ মার্চ ২০২৬
ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence