ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১২, আবেদন অনলাইনে

২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ PM
২ ক্যাটাগরির পদে ১২ কর্মী নিয়োগ দেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়

২ ক্যাটাগরির পদে ১২ কর্মী নিয়োগ দেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ভূমি অধিগ্রহণ শাখায় ১৬ ও ২০তম গ্রেডে ২ ক্যাটাগরির পদে ১২ কর্মী নিয়োগে ২০ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা;

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড- ১৬);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৫, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড- ২০);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৩, নেবে কর্মকর্তা-কর্মচারী

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৬ নভেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা,
২ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৬ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
  • ২৮ আগস্ট ২০২৬
জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে মা…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬