কর্মকর্তা নিয়োগ দেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আবেদন অনলাইনে

২৫ অক্টোবর ২০২৫, ১২:৫১ PM
সহকারী প্রোগ্রামার নিয়োগে আবেদন চলছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে

সহকারী প্রোগ্রামার নিয়োগে আবেদন চলছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে ‘সহকারী প্রোগ্রামার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর;

পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০–৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: বিমান বাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩০৮, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছর (১ অক্টোবর ২০২৫ তারিখে);

আরও পড়ুন: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ৯৯, আবেদন শুরু ২৭ অক্টোবর থেকে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২১ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অফিশিয়াল ওয়েবসাইট

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬