হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ৯

১৫ আগস্ট ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
২ পদে ৯ কর্মী নিয়োগ দেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

২ পদে ৯ কর্মী নিয়োগ দেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬তম গ্রেডে ২ পদে ৯ কর্মী নিয়োগে ১০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন আগামী ১৭ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ;

১. পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনে চাকরি, পদ ১০১

২. পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: এসএসসি পাসেই চাকরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, পদ ১১৭

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: হবিগঞ্জ;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৬ আগস্ট ২০২৫ তারিখে);

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ১৬৪

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ উভয় পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence