খাদ্য অধিদপ্তরের ১৪ ধরনের পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

২৯ জুলাই ২০২৫, ১২:০০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM
খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর © ফাইল ফটো

খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদের মধ্যে প্রথম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ আগস্ট এসব পদের পরীক্ষা নেওয়া হবে। সোমবার (২৮ জুলাই) খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের ২০২৩ সালের ৩১ আগস্টের নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত ৯ মার্চের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১ম ধাপে ১৪ ক্যাটাগরির কারিগরি পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট বিকেল ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে। 

পদগুলো হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান ও ইলেকট্রিশিয়ান। এসব পদে আবেদনকারী প্রার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি পলিটেকনিকের ভর্তি পরীক্ষা ২৯ আগস্ট

আবেদনকারী প্রার্থীরা আজ মঙ্গলবার (২৯ জুলাই) হতে http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে মোবাইল নম্বর ০১৭১০-৮২৯৫৬ (অফিস চলাকালীন)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 

জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে জানানো হয়েছে।

সোনালী ব্যাংককে ফেরত দিতে হবে ১১৬ কোটি টাকা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9