ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘জাদুকর’—কে এই ফারহান

১২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ PM
ফারহান আলী ওয়াহিদ

ফারহান আলী ওয়াহিদ © সংগৃহীত

ছয় ডিফেন্ডারকে একে একে কাটিয়ে বল জালে পাঠালেন ১৯ বছরের এক তরুণ। মুহূর্তেই বদলে গেল মাঠের দৃশ্য, গ্যালারিতে ছড়িয়ে পড়ল বিস্ময় আর উচ্ছ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের সেই জাদুকরী গোলটিই এখন আলোচনার কেন্দ্রে। অসাধারণ পারফরম্যান্সে এরই মধ্যে অনেকেই তাকে ‘সুপারস্টার’, কেউবা আবার ‘জাদুকর’ও বলছেন। এমনকি বাংলাদেশের কোচ টমাস ডুলিও বলছেন—কোচিং ক্যারিয়ারে এর চেয়ে সুন্দর গোল আর দেখেছেন কিনা!

বুধবার (১১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। শমিত সোম ও হামজা চৌধুরীর গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফারহানের অসাধারণ একক প্রচেষ্টার গোলের পর শেষদিকে রাকিব হোসেনও স্কোরশিটে নাম লেখান।

তবে ম্যাচ শেষে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ফারহান। এরপর থেকেই আলোচনায়, কে এই সুপারস্টার!

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের শিকড় সিলেটে। ইংল্যান্ডেই বেড়ে ওঠা এই তরুণের ফুটবলে হাতেখড়ি চেলসির একাডেমিতে। ২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সে যোগ দেন ফুলহ্যামের একাডেমিতে। সেখানেই বয়সভিত্তিক দল পেরিয়ে পেশাদার ফুটবলের পথে এগিয়ে যান তিনি।

ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করেন ফারহান। ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেকেই গোলের দেখা পান। পরের বছর ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন এই অ্যাটাকিং ফুটবলার।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ-টুতে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ৯ গোল। এতে দলটিও চতুর্থ স্থানে থেকেই লিগ শেষ করেছিল। ব্যক্তিগত সাফল্য হিসেবে নভেম্বরে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পান।

তার পারফরম্যান্সে ফুলহ্যামের মূল দলের দরজাও খুলে যায়। প্রাক্‌-মৌসুমে নরউইচ সিটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে বাঁ-প্রান্তে তার ড্রিবলিং ও বাঁকানো শট নজর কাড়ে। যদিও ফুলহ্যাম ম্যাচটি ২-০ গোলে হারে, নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারহান। প্রিমিয়ার লিগে সুযোগ পেলে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তার।

তবে মূল দলে নিয়মিত সুযোগের অপেক্ষায় না থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য ২০২৬-২৭ মৌসুমে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন তিনি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪ ম্যাচ খেলেছেন ফারহান।

ইংল্যান্ডের বয়সভিত্তিক ফুটবলে বেড়ে উঠলেও আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন ফারহান। দাদা-নানার সূত্র ধরে তাকে জাতীয় দলে আনার উদ্যোগ নেয় বাফুফে। এ জন্য প্রথমে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ, পরে বাংলাদেশের পাসপোর্ট এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র নেওয়ার প্রয়োজন হয়।

সব প্রক্রিয়া শেষে গত মাসে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। একই টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার বিপক্ষে করেন প্রথম আন্তর্জাতিক গোল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য একক নৈপুণ্যে গোল করে আবারও আলোচনার কেন্দ্রে ফারহান আলী ওয়াহিদ।

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950