আর্জেন্টিনাকে নিয়ে রটানো সব গুঞ্জন উড়িয়ে দিলেন আয়ালা

২৩ জুলাই ২০২৬, ১২:৩৬ PM
 রবার্তো আয়ালা

রবার্তো আয়ালা © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনাল ঘিরে আর্জেন্টিনা দলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্বের কড়া জবাব দিয়েছেন দলের সহকারী কোচ রবার্তো ‘এল রাতোন’ আয়ালা। তিনি দাবি করেছেন, প্রচারিত এসব ঘটনার কোনো ভিত্তি নেই। একই সঙ্গে স্পেনের প্রাপ্য কৃতিত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মাঠের বাইরের গল্প নয়, আলোচনা হওয়া উচিত শুধুই ফুটবল নিয়ে।

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ দাবি করেন, ফাইনালের আগে খেলোয়াড়দের মধ্যে অস্বস্তিকর পরিবেশ ছিল। আবার কেউ বলেন, ১২০ মিনিটে আর্জেন্টিনা মাত্র একবার শট নিয়েছে, মাঠে নামার আগে লিওনেল মেসি 'সবকিছু ভুলে যাও' বলে সতীর্থদের উদ্দেশে ভাষণ দিয়েছেন কিংবা শুধু কথা বলার কারণেই এনজো ফার্নান্দেস হলুদ কার্ড দেখেছেন।

এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক থেকে শুরু করে সাংবাদিকদের মধ্যেও ব্যাপক আলোচনা হয়। অনেকেই মাঠে না ঘটে যাওয়া ঘটনাকেও সত্য বলে প্রচার করতে থাকেন।

তবে দলের ভেতরের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই এসব দাবি নাকচ করে আসছেন আর্জেন্টিনার কোচিং স্টাফ। ইজেইজা অনুশীলন কেন্দ্র ছাড়ার সময় প্রধান কোচ লিওনেল স্কালোনিও অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর অস্বীকার করেছিলেন।

সে সময় তিনি বলেন, ‘আপনারা কী জিজ্ঞেস করছেন, আমি বিশ্বাসই করতে পারছি না! আপনারা সম্পূর্ণ ভুল দিকে যাচ্ছেন।’

বুধবার এক রেডিও সাক্ষাৎকারে একই সুরে কথা বলেন সহকারী কোচ রবার্তো আয়ালা। তিনি বলেন, ‘আমরা যখন এসব কথা শুনি, তখন অবাক হয়ে ভাবি মানুষ কীসব বলছে! আসলে এর কোনোটাই ঘটেনি, বরং পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল।’

সাক্ষাৎকারে ফাইনালের সময় স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে ধাক্কা দেওয়ার ঘটনায় প্রকাশ্যে ক্ষমাও চান আয়ালা। একই সঙ্গে পরাজয় নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা খোঁজার বিরোধিতা করে তিনি বলেন, ‘একটি দল এসে মাঠে আপনাকে হারিয়ে গেছে, ব্যস এতটুকুই! এর বাইরে আর কিছু খোঁজার দরকার নেই। আমাদের কেবল ফুটবল এবং মাঠে আসলে কী ঘটেছে তা নিয়ে কথা বলা উচিত। বাকি বিষয়গুলো কোনো কাজে আসবে না।’

এদিকে নিজ শহর পুহাতোতে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেসির ভাষণ এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে লিওনেল স্কালোনি স্পষ্ট জানান, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। এসব বিষয়ে আমি কিছুই জানি না, আর আপনারা কী বলছেন সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।’

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬