বিশ্বকাপের ইতিহাসে স্পেনের রক্ষণভাগই সবচেয়ে শক্ত, পুরো আসরে গোল হজম ১টি

২০ জুলাই ২০২৬, ০৭:৪২ AM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্পেন দল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্পেন দল © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের খেলা আটটি ম্যাচে লুইস দে লা ফুয়েন্তের স্পেন হজম করেছে মাত্র ১টি গোল! হ্যাঁ, পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের আক্রমণভাগকে পুরোপুরি বোতলবন্দী করে ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সবচেয়ে নিরেট ও শক্ত রক্ষণভাগের নতুন রেকর্ড গড়ল ‘লা রৌহা’রা।

​এবারের ২০২৬ বিশ্বকাপে দলগুলোর গোল করার জোয়ারের মাঝে স্পেনের এই ডিফেন্সিভ ডমিনেশন ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো যখন গোল উৎসবে মেতেছিল, তখন স্প্যানিশ ডিফেন্সের সামনে এসে পরাস্ত হয়েছে বিশ্বের বাঘা বাঘা ফরোয়ার্ডরা। পুরো টুর্নামেন্টে তারা প্রতিপক্ষকে মাত্র ২.২ এক্সপেক্টেড গোলস (xG) করার সুযোগ দিয়েছে। ৮টি হাই-ভোল্টেজ ম্যাচ খেলে মাত্র ১ গোল হজম করার এই অবিশ্বাস্য কীর্তি ১৯৯৮ সালের ফ্রান্স, ২০০৬ সালের ইতালি এবং ২০১০ সালের স্পেনের (২টি গোল হজম) অল-টাইম রেকর্ডকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

​কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই বিখ্যাত উক্তিটি ফুটবল দুনিয়ায় বেশ জনপ্রিয়—‘আক্রমণভাগ আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু রক্ষণভাগ আপনাকে ট্রফি জেতাবে।’

​চলতি বিশ্বকাপে স্পেনের এই ঐতিহাসিক যাত্রা যেন স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই প্রবাদটিকেই অক্ষরে অক্ষরে প্রমাণ করল। কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের সেই ধাক্কা সামলে ওঠার পর উনাই সিমোন, পাউ কুবার্সিদের নিয়ে গড়া রক্ষণভাগ আর কোনো প্রতিপক্ষকেই দেয়াল ভাঙতে দেয়নি। ফাইনালে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণকে আটকে রেখে ১-০ ব্যবধানের জয়ে ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে বিশ্বজয়ের পাশাপাশি ইতিহাসের সবচেয়ে অজেয় ডিফেন্স হিসেবে নিজেদের অমর করে নিল স্পেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬