বিশ্বকাপ ফাইনালে নতুন ইতিহাস মেসির

২০ জুলাই ২০২৬, ১২:৫৭ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

স্পেনের বিপক্ষে এবারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা পেয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকা তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে খেলার অনন্য কীর্তি গড়েছেন।

মেসির প্রথম বিশ্বকাপ ফাইনাল ছিল ২০১৪ সালে। ব্রাজিলে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে জার্মানির বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। তবে অতিরিক্ত সময়ে মারিও গ্যোৎসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

৮ বছর পর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আবারও শুরুর একাদশে ছিলেন মেসি। ৩-৩ গোলে শেষ হওয়া রোমাঞ্চকর ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি টাইব্রেকারেও সফল হন তিনি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

এবার স্পেনের বিপক্ষে ফাইনালেও শুরুর একাদশে আছেন মেসি। দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টাইন অধিনায়ক চলতি আসরে ইতোমধ্যে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জয়ের দৌড়েও তিনি অন্যতম শীর্ষ দাবিদার।

এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তি ছিল শুধু ব্রাজিলের কিংবদন্তি কাফুর। তবে ১৯৯৪ সালের ফাইনালে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ১৯৯৮ ও ২০০২ সালের ফাইনালে ছিলেন শুরুর একাদশে। তিনটি ফাইনালে দুটি শিরোপা জিতেছিলেন কাফু, এর একটি আবার ২০০২ সালে অধিনায়ক হিসেবে। সেই কারণেই টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে খেলার রেকর্ডে এখন এককভাবে সবার ওপরে উঠে গেলেন লিওনেল মেসি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬