মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

১৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ PM
স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ © সংগৃহীত

২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের মহারণের সব প্রস্তুতি সম্পন্ন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।

এদিকে টেলিভিশন ও অনলাইন—দুই মাধ্যমেই ম্যাচটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ফাইনালের এই মহারণ।

এ ছাড়া সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমে স্মার্টফোন, ট্যাব বা স্মার্ট টিভিতে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিনে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল।

অনলাইনভিত্তিক আরও কয়েকটি প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখা যাবে। স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬