‘এমন ফুটবলই দেখতে আমার ভালো লাগে’—আর্জেন্টিনার প্রশংসায় রোনালদিনহো

১৯ জুলাই ২০২৬, ০৯:৫০ AM
রোনালদিনহো

রোনালদিনহো © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আলবিসেলেস্তেদের লড়াকু মানসিকতা, দলীয় ঐক্য এবং লিওনেল মেসির প্রভাবের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, এমন ফুটবলই দেখতে তার সবচেয়ে ভালো লাগে।

ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, 'আর্জেন্টিনা এমনই একটি দল। এটাই সেই ধরনের ফুটবল, যা দেখতে আমার সবচেয়ে ভালো লাগে। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের যে নিবেদন ও লড়াই করার মানসিকতা দেখি, তা সত্যিই দারুণ।'

তিনি আরও বলেন, 'আর্জেন্টিনা বরাবরই এমন। তাদের খেলায় থাকে অদম্য লড়াই আর হৃদয় উজাড় করে দেওয়ার মানসিকতা। এই পরিচিতিটা তাদের অনেক দিনের। এবারও তারা ঠিক একইভাবে ফাইনালে উঠেছে। আর তাদের দলে তো মেসি আছেই, তাই না বন্ধু? সে একাই দলের সমস্যার সমাধান করে দিতে পারে।'

শুধু আর্জেন্টিনার খেলার ধরন নয়, দলটির ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ারও প্রশংসা করেছেন রোনালদিনহো। বিশেষ করে মেসিকে ঘিরে সতীর্থদের আত্মত্যাগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 'এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বিনয়। সবাই মেসির জন্য দৌড়ায়। তারা জানে কখন তার কাছে বল দিতে হবে এবং এটাও বোঝে যে মেসিই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে, ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। তাই তাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা দেখতে সত্যিই খুব ভালো লাগে।'

রোনালদিনহো ও মেসির সম্পর্কের শুরু বার্সেলোনায়। আর্জেন্টাইন মহাতারকার মূল দলে অভিষেকের আগেই তাদের পরিচয় হয়। পরে চার মৌসুম তারা একসঙ্গে বার্সেলোনার ড্রেসিংরুম ভাগাভাগি করেন। এই সময়ে তারা পাঁচটি শিরোপা জেতেন, যার মধ্যে ২০০৫-০৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও ছিল। সেই সময়ের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। দুজনের মধ্যে এখনো গভীর শ্রদ্ধা ও আন্তরিক সম্পর্ক বজায় আছে।

আরও পড়ুনঃ ফাইনাল পেনাল্টিতে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নিতে পারেন যারা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের এমন প্রশংসা ও সমর্থন নিয়েই এবার স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। কাতার ২০২২-এর শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলবে লিওনেল স্কালোনির দল। জাতীয় দলের হয়ে এটি হবে লিওনেল মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার, স্থানীয় সময় বিকেল ৪টায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু, করবেন যে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬