ফাইনাল পেনাল্টিতে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নিতে পারেন যারা

১৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটি যদি নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের পরও অমীমাংসিত থাকে, তাহলে শিরোপা নির্ধারণ হবে পেনাল্টি শুটআউটে। সাম্প্রতিক বছরগুলোতে পেনাল্টিতে দুর্দান্ত সাফল্য পাওয়া আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির হাতে রয়েছে একাধিক নির্ভরযোগ্য পেনাল্টি বিশেষজ্ঞ, যারা প্রয়োজনে শট নেওয়ার দায়িত্ব পালন করতে পারেন।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার মতো এবারও অতিরিক্ত সময় শেষে মাঠে থাকা খেলোয়াড়দের মধ্য থেকেই পেনাল্টি শুটার বেছে নিতে হবে। কারণ প্রতিটি দল ম্যাচ চলাকালে পাঁচজন এবং অতিরিক্ত সময়ে আরও একজন—মোট ছয়জন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পায়।

ম্যাচের পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করলেও স্কালোনির দলে কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যাদের পেনাল্টি নেওয়ার দক্ষতার ওপর কোচিং স্টাফের পূর্ণ আস্থা আছে। আর গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ, যিনি আগেও একাধিক পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার ত্রাতা হয়েছেন।

স্কালোনির অধীনে পেনাল্টি শুটআউট এখন আর আর্জেন্টিনার দুর্বলতা নয়। বরং দলটি টানা তিনটি পেনাল্টি শুটআউটে জয় পেয়েছে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে, একই আসরের ফাইনালে ফ্রান্সকে এবং ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

এই অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্য পেনাল্টি শুটারদের তালিকায় সবার আগে থাকবেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে প্রায় সব সময়ই প্রথম পেনাল্টিটি নেন তিনি। যদিও এই বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টিই মিস করেছেন, তবু মাঠে থাকলে প্রথম শট নেওয়ার দায়িত্ব তার কাঁধেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

গঞ্জালো মন্তিয়েলও স্কালোনির অন্যতম ভরসার নাম। মেসির পাশাপাশি জাতীয় দলের হয়ে সর্বশেষ তিনটি পেনাল্টি শুটআউটেই শট নিয়েছেন তিনি। ক্যারিয়ারে নেওয়া ২০টি পেনাল্টির মধ্যে ১৮টিতেই সফল হয়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়সূচক পেনাল্টিটিও নিয়েছিলেন তিনিই।

লিয়ান্দ্রো পারেদেসও সম্ভাব্য তালিকার শীর্ষে থাকবেন। ক্লাব পর্যায়ে নিয়মিত পেনাল্টি নেওয়ার পাশাপাশি ২০২২ বিশ্বকাপের নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও ফ্রান্সের বিপক্ষে ফাইনাল—দুই ম্যাচেই স্কালোনির আস্থা পেয়েছিলেন তিনি।

লাউতারো মার্তিনেজও পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে দক্ষ। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ঐতিহাসিক পেনাল্টি শুটআউটে তিনি সফল ছিলেন। ক্লাব ইন্টার মিলানের হয়েও নিয়মিত স্পট কিক নেন তিনি।

হুলিয়ান আলভারেজও সম্ভাব্য শুটারদের অন্যতম। ২০২৪ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ পেনাল্টি শুটআউটে গোল করেছিলেন তিনি। ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়েও নিয়মিত পেনাল্টি নেন।

এই পাঁচজনের বাইরে আরও কয়েকজন খেলোয়াড়কে বিকল্প হিসেবে বিবেচনায় রাখা হতে পারে। নিকোলাস ওটামেন্ডি ইকুয়েডরের বিপক্ষে পঞ্চম ও নির্ণায়ক পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও সর্বশেষ কোপা আমেরিকার পেনাল্টি শুটআউটে গোল করেছিলেন এবং তাকে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখা হয়। আর ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি মিস করলেও এনজো ফার্নান্দেজের ওপর কোচিং স্টাফের আস্থা এখনো অটুট।

২০২৪ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি শুটআউট জয়ের পর শুটার নির্বাচন নিয়ে নিজের পদ্ধতিও ব্যাখ্যা করেছিলেন স্কালোনি। তিনি বলেন, 'আমি তাদের সবার সঙ্গে কথা বলেছিলাম। সবাইকে এক জায়গায় ডেকে বলেছিলাম, আমি প্রথমে তালিকাটা পড়ে শোনাব। এরপর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কে কোন নম্বরে শট নেবে, সেটা ঠিক করে দিয়েছিলাম।'

পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন বলেও জানান আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, 'ওই দায়িত্বটা নিকোলাস ওটামেন্ডি আর নিকোলাস গনসালেসের মধ্যে একজনকে দেওয়ার কথা ভাবছিলাম। শেষ পর্যন্ত ওটামেন্ডিই দায়িত্ব নেয়। কারণ সে জানত, নিজের ক্লাব বেনফিকার হয়ে সে নিয়মিত ভালো পেনাল্টি নেয়। নিকোও আমাদের একটি ভালো বিকল্প ছিল।'

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে গিয়ে লিওনেল মেসি পেনাল্টি মিস করেন। এরপর হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও গঞ্জালো মন্তিয়েল টানা তিনটি পেনাল্টিতে গোল করেন। শেষ শটটি নেন নিকোলাস ওটামেন্ডি। তার সফল পেনাল্টিতেই ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬