মেসিকে টপকে শীর্ষে উঠলেন এমবাপ্পে

১৯ জুলাই ২০২৬, ০৪:২৬ AM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে অবশেষে গোলের দেখা পেল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান কমিয়ে ৪-১ করেছে লে ব্লুজরা।

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৪ গোল করে ইংল্যান্ড। তৃতীয় মিনিটে অধিনায়ক ডেকলান রাইসের দূরপাল্লার দুর্দান্ত শটে গোলের সূচনা হয়। ১৮ মিনিটে রাইসের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। এরপর ৩৭ মিনিটে বুকায়ো সাকা নিজের প্রথম গোল করেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে এবেরেচি এজের নিখুঁত থ্রু পাস থেকে গোল করে প্রথমার্ধেই জোড়া গোল পূর্ণ করেন সাকা।

বিরতির পর আক্রমণে কিছুটা ধার ফেরায় ফ্রান্স। মাইকেল ওলিসের দারুণ পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ইংল্যান্ডের জালে বল পাঠান কিলিয়ান এমবাপ্পে। এই গোলে ব্যবধান কমিয়ে ৪-১ করেছে ফ্রান্স।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের নবম গোল এটি। এর মধ্য দিয়ে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেলেন ফরাসি অধিনায়ক। এক গোল কম নিয়ে দুইয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬